০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের জরিমানা, বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এলোপাথারিভাবে ঘোরাফেরার অপরাধে জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার শ^শুর বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়ার বাড়িটি লকডাউন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী তাকে জরিমানা করাসহ শ^শুরবাড়িটি লকডাউনের নির্দেশনা দেন।

জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে তার শ্বশুর আলম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন নাহিদ। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

তথ্যটি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়িটি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি