০৮:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতিতে এক ব্যবসায়ির (ইলেকট্রনিক্স মেকানিক) বিরুদ্ধে ৫ বছর বয়সী ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে ও বর্তমান পাইকড়া ইউপি সদস্য আব্দুল জলিলের চাচাতো ভাই টিভি (ইলেকট্রনিক্স) মেকানিক আব্দুল মান্নান (৪৫)।

নির্যাতিতা নারী (৩৮) জানান, প্রায় এক মাস আগে একদিন সন্ধ্যায় টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার সময় মান্নান আমার বাড়িতে ঢুকে ৫বছর বয়সী ঘুমন্ত ছেলের ঘরের দরজায় তালা লাগিয়ে আমার ঘরে ঢুকে। শব্দ পেয়ে কে কে বলতে বলতে আমি ঘরে ঢুকলে ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। দীর্ঘ দিন যাবৎ মান্নান আমাকে উক্ত্যত করতো, মান্নানের ছবির সাথে আমার ছবি মিলিয়ে ফেসবুকে ছাড়লে ওর বউ, ভাই ও বাবাকে জানালে তারা শাসন করে এবং আর কখনও কিছু করবেনা বলে জানায়। মান্নানের হুমকি ও সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও মান্নান গোপনে ভিডিও করে এখন তা প্রচার করছে। আমি এর কঠিন বিচার চাই।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন আমাকে বলেন, ভুক্তভোগি নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি