০৬:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ বার পরীক্ষা শেষে সনাক্ত হলো করোনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ওয়ার্কশপ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। সে উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা। এর আগে আক্রান্ত ব্যক্তির তিনবার নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬জন। এদের মধ্যে জিগাতলা গ্রামের একজন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মহীউদ্দিন জানান, আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতো। গত ৩ এপ্রিল গ্রামের বাড়ি চরনিকলাতে আসে। এরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ আসে। 

এছাড়াও কয়েকদিনপর টাঙ্গাইল থেকে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে। কিন্তু তখন অসুস্থ্য থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরপর ঢাকা থেকে এসে ওই রোগী সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনায় পজেটিভ ধরা পড়ে। 
  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাসরীন পারভীন জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট সেন্টারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি