০৬:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ৮৪ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। 

বুধবার রাতে ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতারকৃত ট্রাক চালক কামরুল হোসেন (২০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক কামরুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চালক অভিনব পদ্ধতিতে ওই গাঁজাগুলো বহন করছিল। এ সময় তার কাছ থেকে মিনি ট্রাকসহ ৮৪ কেজি গাঁজা, নগদ এক হাজার ৩৬৫ টাকা, একটি মোবাইল ফোন এবং ৮টি ড্রাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি