০৬:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামান আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান ঢাকার গুলসানের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শনিবার (২৫) বিকাল ৪টা ১০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এরআগে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান, নাতি-পুতিসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী। 

পরিবারিক সূত্রে জানা গেছে, সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামানের প্রথম জানাযা শনিবার রাতে ঢাকার গুলসান বাসায় অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য. খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি