১০:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে টিসিবি’র মালামাল জব্দ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। 

এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার (২০ এপ্রিল) রাতেই মামলা হয়েছে। জব্দ করা টিসিবি‘র ওই মালামালের মালিক পলাতক রয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানা পুলিশ পৌর শহরের পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেটের নব-নির্মিত ভবনে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম এর উপস্থিতিতে মজুদ করা টিসিবি‘র এ মালামাল জব্দ করেছে। 

স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এরই একটি কক্ষ থেকে পুলিশ টিসিবি’র বিপুল পরিমাণ এ মালামাল উদ্ধার করে জব্দ করেছে। এর মালিককে খুঁজে না পাওয়ার বিষয়টিতে এলাকাবাসী ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছেন।

ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, টিসিবি’র মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নব-নির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবি’র প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবি’র কিনা জানা যায়নি। এসব মালের মালিককে পাওয়া যায়নি বলেও তিনি জানান।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে  প্রকৃত অপরাধীকে খোঁজে বের করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি