০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬ | | ১৫৮৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যা করায় বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই।

বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ওই গ্রামের করিমের ছেলে হযরত আলী (৬০), সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় উপজেলার খাষশাহজানী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হযরত ও তার ছোট ভাই সোলেমানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে বেধেঁ যায়। এসময় হযরত আলী সোলেমানের স্ত্রী সাজু বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে সাজু বেগম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ক্ষিপ্ত হয়ে সোলেমান তার বড় ভাই হযরত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মহিলাসহ দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি