০৬:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

শিক্ষা,শান্তি,প্রগতি শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(৪ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা।

র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক এম.এ মালেক ভূইয়া, কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন,  সদস্য খন্দকার আব্দুল মাতিন, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সহ-সভাপতি পরিতোষ সেন, রিফাত আহম্মেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগ নেতা রানা তালুকদার, মামুন মিয়া, রায়হান খান, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কনক মন্ডল, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ জয়, জসিম ও ছাত্রলীগ নেত্রী রিয়া মনি, শীলা আক্তার, মিতু আক্তার, অর্পিতাসহ বিভিন্ন পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি