০৯:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতার ওপর হামলা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতা মোর্শেদ তালুকদারের ওপর হামলা হয়েছে। আহত যুবলীগ নেতাকে উপজেলার জামুর্কীস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রবিবার সকালে উপজেলার মহড়ো ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় যুবলীগ নেতার ভগ্নিপতি মোহসীন তালুকদার বাদী হয়ে বাজার কমিটির সাধরণ সম্পাদক ও মহেড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীমসহ পাঁচজনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, রবিবার সকালে মির্জাপুর থানা পুলিশ ওই বাজার পরিদর্শনে গিয়ে লোকসমাগম থাকায় বাজার ভেঙ্গে দেয়। পুলিশ চলে আসার পর আবার বাজার বসে এবং লোকসমাগম বৃদ্ধি পায়। মহেড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য শাজাহান বকুল গিয়ে বাজার বন্ধ রাখার কথা বলেন। এ নিয়ে আব্দুল আলীম ওই ইউপি সদস্যের ওপর ক্ষিপ্ত হয়। মহেড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোর্শেদ তালুকদার এই ঘটনার প্রতিবাদ করলে আলীম লোকজন নিয়ে মোর্শেদের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় মোর্শেদকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২/৩ দিন আগে দোকান খোলা রাখায় বাজারের স্বর্ণ ব্যবসায়ী আলমকে মোর্শেদ মারধর করে। আজকে বাজার থেকে পুলিশ যাওয়ার পর শাজাহান মেম্বারের সাথে কথা বলার এক পর্যায়ে মোর্শেদ আমাকে হেলমেট দিয়ে আঘাত করে। তখন বাজারের লোকজন তাকে ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় সিমেন্টর খুটির সাথে ধাক্কা লেগে আহত হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, যুবলীগ নেতার ওপর হমলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি