০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারি গ্রামের পল্টন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধি ছিলেন। স্থানীয়রা তাকে বেশ কিছুদিন ধরে ময়লা ছেড়া জামা কাপড পড়ে এই এলাকায় ঘুরাঘুরি করতে দেখে। পুলিশ ধারনা করছে গতকাল বুধবার দিনের কোন এক সময় ওই ব্যক্তি  পানি পান করার জন্য পল্টনের ড্রেনে নামলে সেখানে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় রাস্তার নীচ দিয়ে পানি বয়ে যাওয়ার পাইপে তার মরদেহ আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতার মর্গে প্রেরন করে।

এ  ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তির দেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা  যাবে বলে তিনি জানিয়েছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি