০৬:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে আ.লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম খান (৫৫) আজ সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ঘটনায় তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাঁকে দাফন করা হয়। খবর প্রথম আলো।

মারা যাওয়া জাহাঙ্গীর আলম খান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি টাঙ্গাইল আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী বলেন, জাহাঙ্গীর আলম হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে আজ সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর স্বজনেরা নিয়ে আসেন। এ সময় তাঁকে মৃত অবস্থায় পান চিকিৎসকেরা। তিনি রোববার স্থানীয় একজন ফার্মাসিস্টের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। ওই ফার্মাসিস্টের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, জাহাঙ্গীর আলমের শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নানা উপসর্গ ছিল। ওই ফার্মাসিস্ট তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মৃত জাহাঙ্গীর আলমের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই বাড়ি থেকে কেউ যেন বের না হন এবং অন্য কেউ যেন বাড়িতে প্রবেশ না করেন, তার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি