১০:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রান্না করা খাবার বিতরণ করলেন বিএনপির সম্পাদক ফরহাদ 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় রিক্সা চালকদের মধ্যে দৈন্যদশা দেখা দিয়েছে। অনেকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। তেমনি খেটে-খাওয়া, দিনমজুর, মানুষদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে শহরে ঘুরে ঘুরে রিক্সা চালক ও হতদরিদ্রদের হাতে রান্না করা খাবার তুলে দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। 

সোমবার (৬এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় প্রায় অর্ধ শতাধিক রিক্সা চালক খেটে-খাওয়া, অসহায়, হতদরিদ্রদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়। 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি নিজে আগ্রহী হয়ে ও ব্যাক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান করছি।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ্, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি