০৮:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ন্যায্য মূল্যে কালিহাতীতে বিক্রি করছে টিসিবি’র পণ্য

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য বিক্রি করছে। বাজারের চেয়ে কম দামে পণ্য সংগ্রহ করতে পেরে জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

শনিবার (১০ মার্চ )দুপুরে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ টিসিবির পণ্য বিক্রি করা হয়। 

টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমূখ।

টিসিবির ডিলাররা টিসিবির গুদাম থেকে সরকার নির্ধারিত দামে পণ্য উত্তোলন করে ট্রাকে ভ্রাম্যমাণভাবে বিক্রি করেন। টিসিবির ছোলা প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, পিঁয়াজ ২০ টাকা, চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি