০৮:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে হাট বাজারে মানুষের সরব উপস্থিতি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজারগুলোতে মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। তা ছাড়া করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখছে না তারা। উপজেলার কয়েকটি হাট-বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

যদিও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত গ্রাম পর্যায়ের হাট-বাজারগুলোতে গিয়ে মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারণাসহ অকারনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারনা। তারপরও গ্রাম পর্যায়ের এসব মানুষজন হাট-বাজারগুলো সমাবেত হচ্ছে। 

জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কে ভাইরাস সংক্রমনরোধে সরকার সারাদেশে সাধারন ছুটি ঘোষণা করে। এতে মানুষজন শহর থেকে গ্রামে চলে আসে। কিন্তু গ্রামে এসে কোয়ারেন্টাইন না মেনে অকারনেই হাট-বাজারগুলো ভীর জমাচ্ছেন। মানছেন না সামাজিক দুরত্ব। 

রবিবার সরেজমিনে উপজেলার গোবিন্দাসী হাটে গিয়ে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক দুরত্ব না মেনেই হাট-বাজারে কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন তারা। এছাড়া বামনহাটা, গাবসারা হাট, অজুর্নার গোবিন্দপুর, নিকরাইল ও পৌরসভার শিয়ালকোল হাটে মানুষের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দৈনন্দিন বাজারগুলোতে মানুষ ভীর করছে। তবে প্রশাসন ওইসব হাট-বাজারগুলো অভিযান চালালেও পরে পুনরায় আবার মানুষ চলে আসে বাজারে। 

হাট-বাজারে আসা মানুষরা জানান, লকডাউন করা ছাড়া মানুষের সমাগম বন্ধ করা সম্ভব নয়। আবার হাট বন্ধ থাকলে মানুষ আর হাটে আসবে না। 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, হাট বাজার বন্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তবে বাজার কমিটি এবং ইউপি চেয়ারম্যানদের অসহযোগিতার কারণে শত ভাগ সফলতা আসেনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি