১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রস্তাবিত নতুন থানায় অর্ন্তভূক্ত করার উদ্যোগের বিরুদ্ধে মির্জাপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার উদ্যোগ নেয়ার প্রতিবাদে ওই দুই ইউনিয়নের সর্বদলীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার বানাইল ইউনিয়নে ভাবখন্ড বাজারে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বানাইল-আনাইতারা ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল, বিআরডিরির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, সাবেক চেয়ারম্যান আলী হোসেন খান, বাবুল হোসেন বকশী, মিজানুর রশিদ আবু, এম এ লতিফ প্রমুখ।
 
মানববন্ধন শেষে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা স্থানীয় পাকুল্যা-লাউহাটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের যানজটের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি