০৫:৪৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম কমাতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৬ মার্চ) দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব বাণিজ্য মেলা বন্ধের এ ঘোষণা দেয়া হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ সব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে বাংলাদেশে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে এ ভাইরাসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি