১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৭১’র প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিচারণ সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়ান-সাটিয়াচড়ায় স্বাধীনতা যুদ্ধে গ্রাম বাংলায় সংঘটিত প্রথম প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিচারণ সভা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রতিরোধ যুদ্ধ স্মরণিকা মিলনায়তনে গ্রাম বাংলার প্রথম প্রতিরোধ যুদ্ধ স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। 

সংসদের সভাপতি টাঙ্গাইল জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক পৌর মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজীব প্রমুখ।
 
উল্লেখ, ৭১’র ৩ এপ্রিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়ায়  গ্রাম বাংলার প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি