১১:১৬ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের দারিপাকা বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাবাসী অংশ নেয়। মানববন্ধনের আগে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। 

মানববন্ধন শেষে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ আলী প্রমুখ। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, (১৫ মার্চ)রোববার সকালে সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ক্লাস কক্ষ থেকে ডেকে নিয়ে স্কুল মাঠের পাশে অকথ্য ভাষায় গালি গালাজ করে ভয়ভীতি দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি চড়াও হন। এরই প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেন। 

সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, সাবেক সভাপতি মজিবর রহমান যেভাবে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি-ধমকি দিচ্ছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই। 

তবে এ ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মজিবর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি