০৬:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাইয়ের হামলাকারীদের বিচার চেয়ে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি ঘাটের ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মিজানের পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানের বড় মো. আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট ভাই চারাবাড়ি বাজারে শাহ সিমেন্ট ও মেট্রো সিমেন্টের এক্সক্লুসিভ ডিসটিবিউটর। সে গত ৩১ জুলাই বিকেল সাড়ে টায় সদর উপজেলার বরুহা হতে পাওনা টাকা নিয়ে বেলতা সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হন। 

পোড়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান পলুর নির্দেশে তার ছেলে আলামিন, আলাউদ্দিন ও সালাউদ্দিনসহ ৬/৭ লোক মিজানের মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গে হাতুরী দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মিজান লুটিয়ে পরার পর তার কাছে থাকা ২ লক্ষ ৬ হাজার টাকাও তারা ছিনতাই করে নেয়। এর পর আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে মিজানের অবস্থা আশংঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মিজানের অবস্থা তেমন ভাল না। মিজানের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মো. আব্দুল আজিজ। অপরদিকে এঘটনার আসামী সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান পলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের দ্রুত সময়ের মাধ্যে গ্রেফতার ও শাস্তি দাবি করেন। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মিজানের মা হায়াতননেসা, মামা আ. ছাত্তার, বড় বোন সালমা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি