০৬:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রবিবার,সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, সূর্যের হাসি ক্লিনিক, ব্যুরো বাংলাদেশ, ব্র্যাক, এসিডিএফ ও প্রত্যাশা, মধপুর এর সহযোগিতায় ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

র‌্যালিটি সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল করিমের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি চলাকালীন প্রচার মাইকে এসময় নারী’র ক্ষমতায়নের প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বর্ণাঢ্য র‌্যালিতে এসময় মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির,  মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পদক মো: হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল ইসলাম এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, সনাক, ইয়েস সদস্যবৃন্দসহ দুই শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।

 

এসআর 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি