০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে লাভলু খান(৩০) নামে মাদকাসক্ত এক ছেলে তাঁর বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাভলুর কথিত স্ত্রী রোকেয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রোকেয়া উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের রফিক মিঞার মেয়ে।

জানা গেছে, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের বৃদ্ধ নুরুল হক খানের ছেলে লাভলু খান দীর্ঘদিন ধরে হিরোইন আসক্ত। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাভলুর বিরুদ্ধে তার মা একটি মামলা করেন। আদালত ওই মামলায় লাভলুর নামে ওয়ারেন্ট ইস্যু করলে গত ২৭ ফেব্রুয়ারি মির্জাপুর থানা পুলিশ লাভলুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। 

গতকাল মঙ্গলবার বিকেলে সে জামিনে ছাড়া পেয়ে জামিন খরচ ২০ হাজার টাকা পরিবারের কাছে দাবি করে। বৃদ্ধ বাবা সেই টাকা দিতে অস্বীকার করায় লাভলু ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লাঠি দিয়ে বেধম পেটিয়ে হত্যা করে। 

এ সময় লাভলুর কথিত স্ত্রী রোকেয়া সেখানে উপস্থিত ছিল বলে পুলিশ জানায়। ঘটনার পর তারা দুজনেই পালিয়ে যায়। রাতে পাকুল্যা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ লাভলুর কথিত স্ত্রী রোকেয়াকে গ্রেপ্তার করে।  

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, জামিন খরচ ২০ হাজার টাকা দিতে অস্বীকার করায় কথিত স্ত্রীর সহযোগিতায় মাদকাসক্ত ছেলে লাভলু তার বৃদ্ধ বাবাকে পিটেয়ে হত্যা করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই লাভলুর কথিত স্ত্রী রোকেয়াকে গ্রেপ্তার করা হয়েছে। লাভলুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি