০৭:৩৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করে। 

এসময় উত্ত্যক্তকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানব বন্ধন করে তারা। পরে শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার যথাযথ বিচারের আশ্বস্থ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা মানব বন্ধন ছেড়ে স্কুলে যায়। 

জানা যায়, গত (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার ডাঃ এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে জাঙ্গালিয়া গ্রামের আলী হোসেনের বখাটে ছেলে তানজিল। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করায় তাদেরকেও মারপিট করে বখাটে তানজিল। জনৈক শিক্ষক এগিয়ে এলে তাকেও প্রাণ নাশের হুমকি দেয়। 

এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে ফেরার পথে শিক্ষার্র্থীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় বখাটে তানজিল ও তার সঙ্গীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন জানান, দশম শ্রেণীর ছাত্র তানজিলকে বিভিন্ন অভিযোগের দায়ে হোম টিসি দেয়াসহ বিদ্যালয় আঙিনায় প্রবেশেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে সে নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ে প্রবেশ করাসহ শিক্ষাথীদের সাথে খারাপ আচরন করছে।  

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি