০৯:৩৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলের যুগান্তরের প্রতিনিধি খান ফজলুর রহমানকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। 

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান হায়দার আলীকে গ্রেফতারসহ শাস্তির দাবিতে মানববন্ধন কমূসূচির আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ আলী, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদসহ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা বলেন, যারা অনিয়ম, অন্যায় ও দুর্নীতির সাথে জড়িত তাদের সেই থলের বিড়াল প্রকাশ্যে আনা হলেই সাংবাদিকদের উপর হামলা করা হয়। সাংবাদিককে মারধর করায় চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতিসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যান হায়দার আলীকে গ্রেফতার করা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে ইউএনওর সাথে সংবাদ বিষয়ক কথা বলার সময় ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালান। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি