০৬:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ নভেম্বর ২০১৬ | | ১৬১৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মগড়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. কোরবান আলী কে সভাপতি ও রায়হান কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক ভূইয়া, আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠন গুলোর নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি