১০:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 

আদালত পরিদর্শক তানভীর আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। 

আসামি পক্ষের আইনজীবি জিনিয়া বক্স বলেন, ‘এ মামলায় আগামী ১২ ফেব্রুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য্য ছিল। পরে আমরা তার আগাম জামিনের জন্য আবেদন করি। পরে আজ জামিন শুনানি হলেও আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। তার জামিনের ব্যাপারে উচ্চ আদালতে যাওয়া হবে।’

শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে। এঘটনায় গত ৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলা দায়ের করেন একই উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম।

প্রসঙ্গত, এজাহারে অভিযোগ করা হয়, শরিয়ত বয়াতি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। 

পরে ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করা হয়। ওইদিন পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এআরটি/এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি