০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

ভাইকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ছোট ভাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

নির্বাচনের শেষ সময়ে এসে ভাইস চেয়ারম্যান পদে আপন খালাতো ও চাচাতো ভাই সাহিনুল ইসলাম তরফদার বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ছোট ভাই মো.জাকির হোসেন তরফদার।

বুধবার বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। 

আগামী ৩১ শে মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই বর্তমান ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল টিউবওয়েল এবং মো.জাকির হোসেন তরফদার চশমা প্রতীক নিয়ে প্রচারণা ও ভোট প্রার্থনা করে আসছিলেন।  

জাকির হোসেন তরফদার বলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল আমার আপন খালাতো ও চাচাতো ভাই। আমার কারনে নির্বাচনে বড় ভাইয়ের কোন ক্ষতি হোক তা আমি এবং আমার আত্মীয়স্বজন কেউ চাচ্ছি না। আমার কর্মী সমর্থকদের প্রতি আমার বিনীত অনুরোধ তারা যেন চশমা প্রতীকের প্রতি সমর্থন না দিয়ে আজ থেকেই বড় ভাই সাহিনুল ইসলাম তরফদার বাদল ভাইয়ের টিউবওয়েল প্রতীকের প্রতি সমর্থন দেন এবং ভোটারদের দ্বারে ভোট প্রার্থনা করেন। 

আজ থেকে আমি নিজেও তার জন্য পুরোদমে মাঠে নামবো। আশা করি তিনি বিজয়ী হবেন ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ছড়াকার মামুন তরফদার, মো.চাঁন মিঞা, আব্দুস সামাদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি