০৬:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সাবেক এমপি খঃ আঃ বাতেন স্মরনে দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ্ওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আ্ওয়ামী লীগের সহ সভাপতি লক্ষ্মী কান্ত সাহা, সহ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, মুক্তিযোদ্ধা খন্দকার সালাম,নীরেন্দ নাথ পোদ্দার,প্রমুখ। 

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি