০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিবি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের ৩০ বছর পূর্তি  উৎসব

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯০ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী পূর্ণমিলনী ও উৎসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

শনিবার (১১জানুয়ারি) বেলা ১১টার সময় পৌর উদ্ধানে বি.বি. বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম এর সভাপত্বিতে র‌্যালি উদ্বোধন করেন পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। 

পরে সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পূণরায় পৌর-উদ্ধানে গিয়ে সবাই সমবেত হয়। পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম দিন শুক্রবার (১০জানুয়ারি) সকালে টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন এর উপস্থিতে এসএসসি-৯০ব্যাচের শিক্ষার্থীরা সাবেক শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করেন। এরপর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। 

এ ছাড়া, ব্যাচ শিক্ষার্থী ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, ব্যাচ শিক্ষার্থী শফিকুর রহমান খান শফিক, ব্যাচ শিক্ষার্থী তরিকুল ইসলাম খান ঝলক সহ এসএসসি-৯০ ব্যাচের সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে দিনব্যাপী পিঠা উৎসব, পরিচিতি, রিফেল-ড্র, পারিবারিক আড্ডা, পুরুস্কার বিতরণ, ঐতিহ্যবাহি খেলা লাঠি-খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি