১০:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজিই) প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনে কম্পিউটার কাউন্সিলের ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট ইকোনমি (ইডিজিই) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৫ মে ) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের হল‌ রুমে এ প্রোগামের উদ্বোধন করা হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।সম্মানিত অতিথি বক্তব্য রাখেন প্রজেক্ট ডিরেক্টর মো: সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক‌ ড. এ আর এম সোলাইমান, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষবৃন্দ ।

প্রজেক্ট ডিরেক্টর সাখাওয়াত হোসেন,নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল স্কিল অর্জন করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে দেশের জন্য কাজ করতে বলেন।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সহযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে দুই বছর মেয়াদি এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ৮০ হাজার শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই প্রজেক্টের আওতায় মাভাবিপ্রবিতে গত ৯ই মার্চ প্রথম ধাপে  ২৪ টি ব্যাচে  ৬০০ শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি