১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ইভিএম পদ্ধতিতে হলো ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের উপ-নির্বাচনে ডিজিটাল পদ্ধতি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ওই এলাকায় নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। 

সোমবার সকাল ৯টা থেকে অজুর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ভোটগ্রহণ। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১৬২জন। নির্বাচনে আইনশৃঙ্খলা কাজে র‌্যাবের দুইটি ও পুলিশের একটি টহল টিম ছাড়াও ৩২জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন বলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম নিশ্চিত করেছেন। 

অর্জুনা গ্রামের মর্জিনা বেগম বলেন, ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয় তা আমাদের জানা ছিলনা। নতুন এই পদ্ধতিতে ভোট দিতে পেরে ভাল লাগছে। 

শামীম বলেন, এভিএমের মাধ্যমে সহজেই ভোট প্রদান করা যায়। মেশিনের উপর হাতের আঙ্গুল রাখলেই ভোট হয়ে যায়।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ইভিএম মেশিনে ক্রুটিমুক্তভাবে ভোট গ্রহণ করা হয়। প্রথম দিকে মহিলাদের  উপস্থিতি কিছুটা কম থাকলেও পরবর্তীতে উপস্থিতি বেড়েছে। এ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা রিটার্নিং অফিসার নাজমা সুলতানা বলেন, ইভিএমে ভোট প্রদানের ব্যাপারে অজুর্নার ৩নং ওয়ার্ডে ভোটারদের তিনদিন প্রশিক্ষণ দেয়া হয়েছিল। 

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানান, টাঙ্গাইলে এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পদ্ধতিতে দ্রুত ভোট গ্রহন ও নির্ভুল ভাবে ফলাফল ঘোষনা করা যায়।

উল্লেখ্য, গত ২৯ জুন সড়ক দূর্ঘটনায় নিহত হন এ ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি