১০:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর গ্রামে মাদক কেনার টাকা না দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্র আলআমিনকে(২১) পিটিয়ে জখম করেছে মাদকাসক্তরা। আলআমিন উপজেলার বলরামপুর বিএম কলেজের ছাত্র ও ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, সিলিমপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আরিফ(২৫) ও শরীফ(২২) এবং জোয়াহের মিয়ার ছেলে মেহেদী মাদকাসক্ত। তারা আলআমিনের কাছ থেকে প্রায়ই টাকা নিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন করে। গত ২৪ ডিসেম্বর বিকালে তারা আলআমিনের কাছে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য দুই হাজার টাকা দাবি করে। আলআমিন টাকা না দিয়ে বাড়িতে চলে যায়। 

পরে রাত সাড়ে ৮টার দিকে আরিফ বাড়ি থেকে আলআমিনকে ডেকে খিলদা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে নিয়ে আসে। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা শরীফ ও মেহেদী এসেই আলআমিনকে লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটাতে থাকে। আলআমিনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

স্থানীয়রা আলআমিনকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আলআমিন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি