১০:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ফ্রি মেডিকেলক্যাম্প ও কম্বল বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে গরীব অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ ও কম্বল বিতরন করা হয়েছে।

উপজেলার বীর সলিল ডাক্তার বাড়িমাঠ প্রাঙ্গনে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার আয়োজনে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, অর্থোপেডিক, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, বক্ষব্যাধি রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীর দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে বিতরন করা হয়।

পরে সেখানে উপস্থিত রোগীদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেনসহ এলাকার বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি