০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানব কল্যাণে দানবীর রণদা প্রসাদ সাহার অবদান অনুকরনীয় হয়ে আছে রিভা গাঙ্গুলী দাস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহা তাঁর সর্বস্ব দিয়ে আর্তমানবতার সেবাই যে সকল সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মানব কল্যাণে তার এ অবদান অনুকরনীয় হয়ে আছে।
    
শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নাসিং স্কুল  এন্ড কলেজ  ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস সকাল এগারোটার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা প্রমুখ। পরে সেখানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য নবনির্মিত ৮তলা আবাসিক ভবনের উদ্বোধন করেন। দুপুর একটার দিকে রিভা গাঙ্গুলী ভারতেশ্বরী হোমস চত্বরে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে কুমুদিনী কমপ্লেক্স সংলগ্ন লৌহজং নদীর তীর ঘেসা মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি ঘুরে দেখেন।  

এ সময় কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ভারতশ্বরী হোমেসের অধ্যক্ষ আনোয়ারুল হক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি