০৮:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামে। উদ্ধারকৃত যুবক ঘাটাইল উপজেলার মাইজবাড়ী গ্রামের সাবাস উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন তোতা (৩৫)।

জানাযায়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় তার শ্বশুড় বাড়ী পাথালিয়া থেকে ঢালাইয়ের কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ীতে না ফেরায় তার শ্বশুড়বাড়ীর লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও না পাওয়ায় পরদিন শুক্রবার রাতে স্ত্রী সাথী বাদী হয়ে নিখোঁজ সংক্রান্ত কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেন। নিখোঁজের দুইদিন পর পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেন তোতার লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।  

পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের পাশের বাড়ীর হাছনা বেগম বলেন, শুক্রবার সকালে প্রাকৃতিক কাজ সারার জন্য তাদের ব্যবহৃত সেপটিক ট্যাংকে গেলে হঠাৎ পাশের নারায়ন মাস্টারের পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে ভয় পেয়ে স্থানীয় মেম্বারের কাছে জানান। মেম্বার রাত ১০টায় এসে বিষয়টি দেখে পরদিন শনিবার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে একটি লাশ উদ্ধার করে। লাশটি দেখে স্থানীয় লোকজন নিখোঁজ তোতার লাশ বলে সনাক্ত করেন।

সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির বলেন, বৃহস্পতিবার একটি বাচ্চা মোবাইল পেলে মোবাইলটি কার এবিষয়ে জিজ্ঞাসা করলে জানতে পারি মোবাইলটি নিখোঁজ ব্যক্তির। পরে নিখোঁজ ব্যক্তির স্ত্রী শুক্রবার কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরী করেন। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেন তোতার লাশ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি