০৬:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবলীগ নেতা শামীমের নামে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের বিরুদ্ধে মিথ্যা তথ্যে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার মির্জাাপুর পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
  
মানববন্ধনে আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী যোগদেন। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশ হয়।
 
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, যুবলীগ নেতা শামীম আল মামুন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। 

উল্লেখ্য গত ৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে যুবলীগ নেতা শামীম আল মামুনের নামে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি