০৮:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৈরান নদী রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বৈরান নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করে নদী রক্ষা এবং সঠিকস্থানে খনন করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার দুপুরে বৈরান নদী রক্ষা কমিটির উদ্যোগে নদী পাড়ের লোকজন ও বান্দ্রা এলাকাবাসী নদী পাড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। 

নদীটিকে দখলমুক্ত করে ম্যাপ অনুযায়ী সঠিকস্থানে খনন করে এ নদী রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নদী রক্ষা কমিটির আহবায়ক আজহারুল ইসলাম (মাষ্টার), গাড়াখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বেনু, উন্নয়নকর্মী কামরুল হাসান, এলাকাবাসী মোশারফ হোসেন, আ. লতিফ সরকার, আকলীমা বেগম, উম্মে কুলসুম, হালিমা খাতুন প্রমূখ।

বক্তরা অভিযোগ করে বলেন, বান্দ্রা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈরান নদীটি একটি ঐতিহ্যবাহী বহুকালের পুরাতন নদী। এ নদীর পানি দিয়ে এলাকার কৃষকরা চাষাবাদ করতো। আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকেরা এ নদী থেকেই পানি নিতো। কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে উক্ত নদী ভরাট করে চাষাবাদ ও অবৈধস্থাপনা নির্মাণ করেছে। এতে করে নদীর দিক পরিবর্তন করে পানি উন্নয়ন বোর্ডের নাম ভাঙ্গিয়ে শত বছরের পুরাতন ঈদ গাঁ মাঠ ও কৃষি জমির ক্ষতি করে দখলবাজদের খুশি মতো নদী খননের পায়তারা করছে। এতে করে এক দিকে নদী পাড়ের মানুষরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং নদীর দিক পরিবর্তন হয়ে অতিত ঐতিহ্য হারিয়ে যাবে।

এলাকাবাসী নদীটির প্রকৃত অবস্থান নির্নয় করে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী খননের কাজ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন করেছেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি