০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পৌর এলাকার ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে হাউজিং স্ট্রেট মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. কোরবান আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান দাদু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুজ্জামান  সোহেল, টাঙ্গাইল সদর থানার ওসি তদšত্ম (ইন্টিলিজেন্স ও কমিউনিটি) আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ডের কমিশনার হেলাল ফকির, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল ।

অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন রশিদ সোনা।

উঠান বৈঠকে বক্তারা বলেন, এ দেশ তথা সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ রুখতে হলে অবশ্যই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকলের ঐক্যই পারে দেশ ও সমাজকে পাল্টে দিতে। পুলিশ কখনোই একা সব কিছু করতে পারবেনা। সবার সহযোগিতা পেলে অবশ্যই পুলিশ প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে। আর এক অভিভাবক যদি সচেতন হয় তাহলে অবশ্যই তার সন্তান খারাপ পথে পা বাড়াতে পারবে না। আর যারা মাদক সন্ত্রাসের সাথে জড়িত তাদের সাথে সামাজিকভাবে দুরুত্ব বজায় রাখুন তাহলে তারা এমনেই ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি