০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

পুলিশের পলাতক সেই সোর্স গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় পলাতক সেই সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকেলে মির্জাপুর উপজেলার হাটুভাঙা বেলতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন (২৫) উপজেলার ভাওড়া গ্রামের আজাহার আলীর ছেলে। আল-আমিন পেশায় ভ্যান চালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার এসআই ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল। তাকে রোববার ৫ দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হবে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত মির্জাপুর উপজেলার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই, দুই কনস্টেবল এবং ১ সোর্সকে ২দিনের রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় পলাতক দুই কনস্টেবলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সখীপুর থানার এসআই আয়নুল হক বাদি হয়ে গ্রেফতারকৃত পুলিশের ওই ৩ সদস্য ও সোর্সসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। 

গ্রেফতাররা হলেনÑ মির্জাপুর উপজেলার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান। পলাতকরা হলেনÑ ওই ফাঁড়ির কনস্টেবল হালিম ও মোজাম্মেল।

পুলিশ শুক্রবার ৫ দিনের রিমা- চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে। পরে আদালতের বিচারক শুনানি শেষে ৩ পুলিশ সদস্য ও ১ সোর্সের ২দিন করে রিমা- আবেদন মঞ্জুর করেন।  

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলের নেতৃত্বে ৫ পুলিশ সদস্য সাদা পোশাকে সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় এলাকায় যান। তাদের সাথে দুই সোর্সও ছিল। সেখানে তারা হতেয়া ভাতকুড়া এলাকার ফরহাদের ছেলে দিনমজুর বজলু মিয়ার (২৬) পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয়ার চেষ্টা করেন। 

এ সময় বজলু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই অটোরিকশা আটক করে। পরে বজলু উপস্থিততে লোকজনকে ‘পুলিশ তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে অটোরিকশায় তুলেছে’ একথা জানালে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তাদের আটক করে। পরে তাদের পকেট তল¬াশি করে কয়েক প্যাকেট ইয়াবা উদ্ধার করে। বিক্ষুব্ধ জনতা তাদেরকে পিটুনি দিতে থাকলে কনস্টেবল হালিম ও মোজাম্মেল এবং তাদের অপর সোর্স আলামিন পালিয়ে যায়। পিটুনি দিয়ে এএসআই রিয়াজুলসহ কনস্টেবল গোপাল সাহা ও রাসেলকে একটি কক্ষে আটকে রাখা হয়। 

এ খবর জেনে রাতেই মির্জাপুর ও সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত পুলিশদের উদ্ধার করে। ঘটনাস্থল সখীপুর থানাধীন হওয়ায় আটককৃতদের সখীপুর থানায় সোর্পদ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি