১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ৩পুলিশসহ ৪ জনকে গণধোলাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলসহ চার পুলিশ সদস্যকে আটক করে জনতা গণধোলাই দিয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে ।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতিয়া রাজাবড়ির গাবিলার বাজার এলাকায়।

আটককৃত পুলিশ সদস্যরা হল বাশতৈল পুলিশ ফঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান।

জানা গেছে, এএসআই রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।  এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়।  সেখানে তাদের গণধোলই দিয়ে এক কক্ষে আটকে রাখে। 

খবর পেয়ে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে ভীর জমায়।  এই খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানা গেছে।  সখিপুরের বরচনা কলেজের শিক্ষক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের নিকট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এস আই ফয়েজ  উদ্দিনের নেতৃত্বে মির্জাপুর থানার মোবাইল টিম ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি