০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্ষমতায় থাকলেও বৈধ নয় সরকার- কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতালীগের সভপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ক্ষমতায় থাকলেও এই সরকার বৈধ সরকার নয়।  নয় জনগণের ভোটে নির্বাচিত সরকার।  এটা জবরদস্তির সরকার।  সভা সমাবেশ করতে সরকারের অনুমতি নেয়া হবে না, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যে গণতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে সরকারের অনুমতিতে সভা সমাবেশ করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।  শক্তির জোরে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কখনো মানুষের বন্ধু হতে পারবে না। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতালীগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ দেশে একটি অস্থিতিশীল অবস্থার বিরাজ করছে।  দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।  পেঁয়াজ আড়াই শ টাকা কেজি, আবার বাড়ছে চালের দাম।  নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে।  প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে পাশে যারা আছেন তারা মোটেও যোয্য নয়।  সরকার যেভাবে চলা দরকার সেভাবেও চলতে পারছে না।  যার ফলে প্রধানমন্ত্রী একটি মারাত্মক চাপের মুখে আছেন।  আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। তবে পেঁয়াজ দিচ্ছে না, পেঁয়াজ পাঠাচ্ছে মালদ্বীপে। 

কাদের সিদ্দিকী আরো আরো বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত একজন অসুস্থ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিড়ে ফেলা চিকিৎসক কিভাবে গত ৫দিন যাবৎ চাকুরীতে বহাল রয়েছেন

তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ওই ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক।  এসময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি