০৫:২৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বর থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। 

পরে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, যুগ্ম-সাধারন সম্পাদক এম এ মালেক ভূঁইয়া, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির আলী, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা শাহেদ সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন। 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি