০৭:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানী’র ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ নভেম্বর ২০১৯ তারিখে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মাওলানা ভাসানী’র ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্যবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। 

মূখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্যবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্যবিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক ড. মোঃ আছাদুজ্জামান শিকদার।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব ও বিশ্যবিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। 

স্বাগত বক্তব্য রাখেন ভাসানী রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও সেমিনার উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ছিল, যা মাওলানা ভাসানীরও প্রাণের দাবি ছিল।  কৃষক, শ্রমিক ও জনতার অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী এক ছিলেন।  মাওলানা ভাসানীকে নিয়ে যারা সত্যিকার ইতিহাস জানেন তাদের মৌখিক বক্তব্য বা সাক্ষাতকার ডকুমেন্টারি করে তা এই বিশ্যবিদ্যালয়ের সংশ্লিষ্ট রিসার্চ সেন্টারে সংরক্ষন করার জন্য বিশ্যবিদ্যালয় কতৃপক্ষের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি