০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ী পৌর নির্বাচনে জনগণ নির্বাচিত হয়েছে : মেয়র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

১৬ জানুয়ারি ধনবাড়ী পৌর নির্বাচনে ধনবাড়ী পৌরবাসী নির্বাচিত হয়েছে। সাধারণ মানুষ তাদের চাওয়া-পাওয়াকে পূরণ করেছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা যেন এ পৌরসভা থেকে সকল সুযোগ-সুবিধা পায় সে জন্য কাজ করে যাবো। 

রোববার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর পরিষদের দায়িত্ব গ্রহণকালে পৌর ভবনে ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল সকলের উপস্থিতে এসব কথা বলেন।

মেয়র বলেন, বিগত দিনগুলোতে পৌর সভায় কি ধরনের কাজ করা হয়েছে সেটা বড় কথা নয়। আমি বর্তমান দিনগুলোতে এ পৌর সভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে পৌরবাসী তথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পৌরবাসীকে পরিচ্ছন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। এ জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাকে সব সময় সঠিক পরামর্শ দিবেন। যদি কোন কাজে ভুল হয় তা আমাকে জানাবেন। এটা আপনাদের পৌর সভা। আমি একজন আপনাদের প্রতিনিধি। তিনি বলেন, এ পৌর সভাতে কোনভাবেই মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডরিবাজী করতে দেয়া হবে না। এ পৌরসভাকে আলোকিত ধনবাড়ীতে পরিণিত করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। 

তিনি সাংবাদিকদের  উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে সব সময় সহযোগীতা করবেন। আপনারা আমার ভুলগুলো তুলে ধরবেন। যেন আমি সংশোধন করে ধনবাড়ী পৌরসভাকে একটি রোল মডেল পৌরসভা হিসাবে সবাইকে উপহার দিতে পারি। 

এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি আব্দুল হালিম, হাফিজুর রহমমান তালুকদার শোভা, সাবেক সাধারণ সম্পাদক আ. ওয়াদুদ তালুদকার সবুজ, নব-নির্বাচিত সকল কাউন্সিলরগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি