০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪০ টাকা কেজি পেঁয়াজ চাই-কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ৪০ টাকা কেজি পেঁয়াজ চাই। ভারতে পেঁয়াজের দাম ৬-৭ টাকা কেজি হতে পারলে, সেখানে আমরা ২৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে খাব এটা মানবনা। ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা করতে হবে। 

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। 

১৯৯৯ সালের ১৫ নভেম্বর (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনে তৎকালীন সরকার কর্তৃক জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকারের হরণ হেরে গেছে। উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাইনা। 

আবদুস ছবুর মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, দুলাল হোসেন,আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি