০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী

শেখ হাসিনা কিছু দুষ্ট লোকের হাতে বন্দী হয়েছেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই আওয়ামী লীগ এখন নেই।' 'মওলানা ভাসানী, শামছুল হক ও বঙ্গবন্ধুর আওয়ামীলীগ আর নেই। বর্তমানে শেখ হাসিনা কিছু দুষ্ট লোকের হাতে বন্দী হয়েছেন। আমি সাথে থাকলে সেটা হতো না।'

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের কর্তন করেছে গণবাহিনী। আর সেই গণবাহিনীর নেতা আজ মন্ত্রীসভার সদস্য। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না। বিএনপির অবস্থাও করুণ।'

সল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইথার সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনজু। কর্মী সভা শেষে কালিহাতীর পশ্চিমাঞ্চলের সল্লায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন কাদের সিদ্দিকী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি