০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইন-শৃঙ্খলার চরম অবনতি 

কালিহাতীতে রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আবারও আরেকটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেনবাড়ি এলাকায় সার্বজনীন কালীমন্দিরে ৫টি প্রতিমার মাথা ভাংচুর করা হয় এবং বুধবার রাতে আবারও উপজেলার বাংড়া নাথবাড়ি মদন মোহন নাথ এর ঠাকুরদার কালীমন্দিরে প্রতিমা মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে।

মন্দিরে থাকা পাঁচটি প্রতিমার মধ্যে মহাদেব, জুগিনি ও শীতলী প্রতিমার মাথা কেটে এবং কালি ও ডাকিনী প্রতিমা ভাংচুর করে ফেলে রেখে যায়।  

বুধবার কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেন বাড়ি সার্বজনীন কালি মন্দিরে ভাংচুর ঘটে আবার বৃহস্পতিবার নাথবাড়ি কালীমন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়েদের মাঝে আতংক বিরাজ করছে। 

পরপর এরকম দুটি ঘটনায় কালিহাতীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে।

বাংড়া নাথবাড়ি পারিবারিক কালীমন্দিরের মালিক সুবীর কুমার নাথ জানান, মন্দিরে থাকা প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাকে জানালে তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।  

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, জেলা গোয়েন্দা পুলিশের (উত্তরের ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু প্রমুখ।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুনের নিকট প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে এরিয়ে যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি