০৯:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | | ২৭৫
, টাঙ্গাইল :

মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহম্মেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিজয় দিবস উপলক্ষে সদরের এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে একই স্থানে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি