০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইভটিজিং করায় যুবকের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | | ৪৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হায়দার (২২) নামে এক যুবককে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হায়দার উপজেলার পলশিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে।

বুধবার এ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন।

ভ‚ঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক টিটু চৌধুরী জানান, উপজেলার পলশিয়ার মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে পলশিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে হায়দার প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের বিষয়টি ছাত্রীটির পিতা বারেক মিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে আসামীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও পরবর্তিকালে ওই স্কুল ছাত্রীকে হয়রানি বন্ধে মুচলেকা নেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি