০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক সংস্কার ও জলমহাল উদ্ধারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

সড়ক সংস্কার ও মলাদহ জলমহাল অবৈধ দখল থেকে উচ্ছেদের দাবীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ঘাটাইল উপজেলা শাখার নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। 

শনিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার সংযোগস্থল সিংগুরিয়া বাসস্ট্যান্ডে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতি দ্রæত দাবীগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। 

দূর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ঘাটাইলের আনেহলা ইউনিয়নের ১১টি রাস্তা চলাচলের একেবারের অযোগ্য হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এছাড়া অতি প্রাচীন ২০ একরেরও বেশি জায়গার মলাদহ জলমহালটি ১০ বছর যাবৎ অমৎসজীবী প্রভাবশালীদের দখলে রয়েছে। এতে সাধারণ জেলেদের জীবন জীবিকা চরমভাবে ব্যহত হচ্ছে। জলমহালে গোসল পর্যন্ত করতে দেয়া হয় না জেলেদের। অতি দ্রæত প্রশাসনকে সড়ক সংস্কার ও জলমহাল জেলেদের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানানো হয় সমাবেশ থেকে। 

কমিউনিষ্ট পার্টি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ভূঞাপুর উপজেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, মধুপুর উপজেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস, টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি বজলুর রহমান প্রমুখ।

সভা পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি