০৬:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ১৬ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সখীপুরে নিখোঁজের ১৬ দিন পর আর্জিনা বেগম নামের (৩৫) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে উপজেলার পাহাড় কাঞ্চনপুর এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে আর্জিনা নিখোঁজ হয়।

জানা যায়, সাতমাস আগে আর্জিনা বেগমের সঙ্গে বহুরিয়া ইউনিয়নের খামারচালা গ্রামের জাহাঙ্গীর আলমের বিয়ে বিচ্ছেদ হয়। পরে আর্জিনা সন্তানদের নিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকতো। 

পোল্ট্রিফার্ম ও পেপে বাগানে কাজ করে সংসার চলতো তাদের। 

বেশ কিছুদিন ধরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনাকে পুনরায় বিয়ে করতে চাপ দিতে থাকে।  রাজি না হওয়ায় আর্জিনাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করবে বলে মুঠোফোনে হুমকি দেয়। 

পরে ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 
অন্যদিকে ওইদিন সকালেই আর্জিনা ফার্মে বকেয়া টাকা নিতে গিয়ে নিখোঁজ হয়। 

১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় ডায়েরি করেন।

মাকে হারিয়ে শিশু সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (২) এবং মা নাছিমা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। 

আর্জিনার মা নাছিমা বেগম বলেন, ৯ অক্টোবর আমার মেয়ে ভোরে জাহাঙ্গীরের ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। 

অন্যদিকে জাহাঙ্গীরও ওইদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে সকাল বেলা ১১ টার দিকে বাড়ির ২০০ গজ দুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। 

সকালে দুইজনের সঙ্গে দেখাও হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এতে বোঝা যায়, আগের হুমকির সঙ্গে ঘটনার মিল রয়েছে। 

আমার ধারণা পুনরায় বিয়েতে আমার মেয়ে রাজি না হওয়ায় তাঁকে খুন করে লাশ গুম করে জাহাঙ্গীর আত্মহত্যা করে।

সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি